দিনাজপুরে উপজেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান

দিনাজপুর জেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান। বৃহস্পতিবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তাদের সম্মাননা স্মারক তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈন।

সম্মাননা দেওয়ার পূর্বে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈন বলেছেন, ‘কৃষিতে লাভ করতে হলে আমাদের কৃষির উৎপাদর খরচ কমাতে হবে। আমরা যদি কৃষিতে কম খরচে বেশি উৎপাদন করতে পারি তাহলেই কৃষিতে কৃষকরা বেশি লাভবান হবে। আর উৎপাদন খরচ কমানোর কাজটা আমাদের কৃষি কর্মকর্তাদের করতে হবে। আমাদের দায়িত্ব হলো খাদ্য উৎপাদন করা। আমরা খাদ্য উৎপাদন, ধান উৎপাদন অনেক বাড়িয়েছি। এখন দরকার আমাদের উৎপাদনের খরচ কমানোর দিকে নজর দেওয়া। এই কাজটিই করে যাচ্ছে কৃষি বিভাগ।’

বৃহস্পতিবার দুপুর ২ টার সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে কাজের মূল্যায়নের ভিত্তিতে কৃষি কর্মকর্তাদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনাজপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষি অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল মুঈন প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্ঠায় দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পেরেছে। আমরা দানা জাতীয় খাদ্য রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছি। কৃষিতে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও আমাদের শ্রমিক কমে যাচ্ছে। যার ফলে কৃষিতে বেড়েছে উৎপাদন খরচ। কৃষি উৎপাদন খরচ কমাতে তিনি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কথাও তুলে ধরেন।’

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ দিনাজপুর অ লের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াজেদ, রংপুর অ লের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, রংপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মাউদুদুল ইসলাম, প্রমূখ।

অনুষ্ঠান শেষে দিনাজপুরে প্রথামবারের মত জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তাদেরকে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বছর দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হামান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর