ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তরুনীর বিরুদ্ধে মামলা দায়ের

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক সানজিদা আক্তার তুলি (২৩) এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই মামলা দায়ের হয় বলে জানান মামলার বাদী ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম।

আটক সানজিদা আক্তার তুলি মৃত আব্দুল জলিলের কন্যা এবং মোঃ মামুন এর স্ত্রী বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়।

এর আগে, গোপনসূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ গত বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার দিবাগত রাত ১২ টার পরে আশুলিয়া থানায় গ্রেপ্তারকৃত তরুনীর বিরুদ্ধে মামলা দায়ের হয় ( আশুলিয়া থানার মামলা নং ৬৩, তারিখ ১৯ ডিসেম্বর, ২০১৯ ইং)।

এব্যাপারে অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গত বুধবার রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, দীর্ঘ দিন ধরে আটক সানজিদা ইয়াবা ব্যবসা করে আসছিলো। ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের কারণে ডিবির পরিচালিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার রাতে ওই তরুনী মাদক সহ গ্রেপ্তার হয়।

মাদকের বিরুদ্ধে ডিবি (উত্তর) এর অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর