রংপুরে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বাসহ ছয় নারী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপরে পীরগাছার দেউতিতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফরিদা নামে এক অন্তঃসত্ত্বা। স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করায়। এদিকে আজ পাশারীপাড়ার বেগম রোকেয়া ও খানছামার শামছুন্নাহার নামে দুইজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া চলতি সপ্তাহে রংপুর, কুড়িগ্রামে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে ভর্তি হওয়া বৃদ্ধা আলেমা বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে