ফার্মেসীতে র‌্যাবের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত একটি ঔষধ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার ডিইপিজেড সংলগ্ন জিয়া ড্রাগ হাউজ-২ নামের ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ঔষধ মজুদ ও বিক্রি করে আসছিলো জিয়া ড্রাগ হাউজ-২ ফার্মেসীটি। আজ অভিযান পরিচালনা করে নগদ পাঁচ লাখ টাকাসহ প্রায় দশ লাখ টাকার অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ফার্মেসীতে যৌন উত্তেজক ঔষধ ও অবৈধ আমদানি করা সরকারি ঔষধসহ প্রায় ১৮টি বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া গেছে যার কোনো অনুমোদন নেই।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর