মধ্যরাতে শীতার্তদের পাশে সিরাজগঞ্জ’র জেলা প্রশাসক

পৌষের এই শুরুতে যখন সিরাজগঞ্জে ছিন্নমুল মানুষ শীতে কাঁপছে ঠিক সেই সময় মধ্যরাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন সিরাজগঞ্জ’র জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ।

তিনি বুধবার রাত ১২ টার দিকে সিরাজগঞ্জের ৩টি রেলস্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে থাকা শতাধিক শীতার্থদের জাগ্রত করে তাদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, জেলা দূর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. আব্দুর রহিম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা দূর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, গত দু‘দিন ধরে রোদের দেখা নেই। এদিকে হার কাপানো শীত ও উত্তরের দমকা হাওয়ায় সিরাজগঞ্জের অধিকাংশ খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছে না।

এ অবস্থায় সিরাজগঞ্জের সয়দাবাদের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন, ক্যাপটেন এম. মনসুর আলী রেলস্টেশন ও সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনের প্লাটফর্মে প্রায় শতাধিক ছিন্নমুল মানুষ গরম কাপড়ের অভাবে খোলা স্থানে শীত ও দমকা হাওয়া উপেক্ষ করে রাত্রিযাপন করছে এমন সংবাদে গভীর রাতেই ওই ৩টি রেলস্টেশনে ছুটে গিয়ে শতাধিক ছিন্নমুল হত-দরিদ্র মানুষকে ঘুম থেকে ডেকে তুলে তাদের গায়ে পরমযত্নের সাথে শীতের কম্বল জড়িয়ে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ।
কম্বল পেয়ে ছিন্নমুল মানুষ গুলোর হাঁসি ফুটে ওঠে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর