ভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

যশোর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কর্মরত পুলিশ সদস্য দেব প্রসাদ সাহা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার(১৭ই ডিসেম্বর) যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেব প্রসাদ সাহার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ

।বিচারক বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর)রিমান্ড শুনানির ধার্য করেন।আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে দুপুরে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান,দেব প্রসাদ সাহাকে ঢাকার এপিবিএন থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।আজ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব।জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছি।এ ঘটনার সাথে আরো কারা কারা জড়িত সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা আইনের কাজ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর