প্রথমে ৯৭১ জনের যে তালিকা করা হয়েছিল সেখানে ছিল না বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহীমের নাম। তবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে চূড়ান্ত তালিকা কাট-ছাঁট করে নামিয়ে আনা হয় ৩৩২ জনে। আগের ৯৭১ জন থেকে ৩০৮ এবং ওই তালিকার বাইরে থেকে নেয়া হয়েছে আরও ২৪জনকে।
ফ্রাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে বাইরে থেকে যে ২৪জনকে নেয়া হয়েছিল চূড়ান্ত তালিকায়, তাদের মধ্যে ছিলেন মুশফিকুর রহীমও। অর্থ্যাৎ, নিশ্চিতভাবেই আইপিএলের কোনো না কোনো ফ্রাঞ্চাইজি তার ব্যপারে আগ্রহ দেখিয়েছিল। যে কারণে আইপিএল কর্তৃপক্ষ তার নাম চূড়ান্ত তালিকায় রাখে।
কিন্তু আজ কলকাতায় বিকেল ৪টায় শুরু হওয়া নিলামে এক পর্যায়ে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের মুশফিকের নাম ডাকা হলেও কোনো ফ্রাঞ্চাইজিই তার ব্যাপারে আগ্রহ পোষণ করেনি।
উইকেটরক্ষক হিসেবে হয়তো বা তাকে দলে নিতে পারতো কোনো ফ্রাঞ্চাইজি। কিন্তু এর আগেও কখনো আইপিএল না খেলা মুশফিকের এবারও ভারতীয় মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্টটিতে ভাগ্যের সিকে ছিঁড়লো না তার।
আইপিএল নিলামে মুশফিক ছাড়াও রয়েছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এই চারজনের নাম এখনও ওঠেনি নিলামের ডাকে।
বার্তাবাজার/এমকে