ঠিকাদারি না পাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইজ নির্মান কাজের সাব ঠিকাদারি না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে কুদ্দুস হাওলাদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকালে উপজেলার মিঠগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় জন্য ৪ জন কে তিনি দায়ী করেন।

তিনি জানায়, আরামগঞ্জ স্লুইগেজ নির্মান কাজের মুল ঠিকাদার পটুয়াখালীর আজাদ মিয়া এবং মো. হিরু মিয়ার কাছ থেকে মালামাল এবং শ্রমিক সরবরাহের সাব ঠিকাদারি কাজ পায় সে। এই কাজ পাওয়ার জন্য শাহজাহান মিয়া , জিদান খান,মো. কোয়েল মাতুব্বর ও আবুজাফর খান লালন আমার উপর ক্ষিপ্ত হয়।

বুধবার বিকালে কলাপাড়া পৌর শহর থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে আরামগঞ্জ পৌছানোর আগ মূহুর্তে জিদান খান তার পথ রোধ করে একটি জঙ্গলের কাছে নিয়ে যায়। এসময় রামদা, চাপাতি ও হকিস্টিক দিয়ে হামলা করে। তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। তার স্বজনরা অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছত্তার জানান,ব্যবসায়ি কুদ্দুসের ওপর যারা হামলা করেছে তারা আগে থেকেই ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। এরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে গ্রামের সাধারণ মানুষের শান্তি ভঙ্গ করে আসছে র্দীঘদিন ধরে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান,এ ঘটনার এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর