কুষ্টিয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ক জনসচেতনমূলক লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মজমপুর গেটে সড়ক পরিবহন আইন অনুসারে নাগরিকদের আবশ্যিক পালনীয় এবং আসুন আমরা সকলে আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি স্লোগানে সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ক জনসচেতনমূলক লিফলেট ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া পুলিশ সুপার পিপিএম(বার) এস.এম তানভীর আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর,অতিরিক্ত পুলিশ সুপার, সদর মোঃ আজাদ রহমান, আরও উপস্থিত ছিলেন- লেখক, সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
বার্তা বাজার/এম.সি