আগামীকাল শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ওইদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি, জামিন ইস্যু, দেশের অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বিএনপির নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বার্তাবাজার/কেএ