সাভারে গৃহবধূকে গণধর্ষণ, আটক ২

সাভার এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ধর্ষণকারী দুই যুবকক আটক করেছে পুলিশ। আটককৃত ওই দুই ধর্ষণকারী হলো- শিমুল (১৯) ও জুয়েল (১৮)। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সাভার পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ওই গৃহবধূ (১৯) মোল্লাপাড়া এলাকায় একটি রাস্তা দিয় হেঁটে যাচ্ছিলেন। এসময় ওই গৃহবধূকে জোরপূর্বক ভাবে নিজ বাড়িতে ধরে নিয়ে যান শিমুল নামের ওই যুবক। পরে ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করেন শিমুল ও জুয়েল। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা।

পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ওই গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শিমুলকে প্রধান আসামী ও জুয়েলকে দ্বিতীয় আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ওই এলাকায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষণকারী শিমুল ও জুয়েলকে আটক করে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হাসান বলেন, গণধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ এ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর