দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত দুইদিন ধরে মৃদু থেকে শীতল বাতাস প্রবাহিত অব্যাহত রয়েছে এ জেলায়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত পরশু রাত থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে কুয়াশা না থাকায় সকালে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর