ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সকালের কুয়াশার মধ্যে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, শশার বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে হালুয়াঘাটগামী একটি ট্ররাক সামনে থেকে চাপা দিলে অটোরিকশা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহত অটো চালক রুবেল (২৩) তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে ২ যাত্রীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মিজানুর রহমান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর