কদমতলী ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

শত শত ইসলাম প্রিয় মানুষের অংশগ্রহণ ও কদমতলী রওশন মসজিদ সংলগ্ন যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হলো কদমতলী ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।

বুধবার (১৮ ডিসেম্বর) মিলাদ মাহফিল ও বৃহস্পতিবার সকালে মাংস-ভাত বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় কদমতলী ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) ২০১৯ ইংরেজি।

বুধবার (১৮ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর শিশু কিশোরদের হামদ ও নাত পাঠের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বাদে ইশা কদমতলী ওয়েলফেয়ার ক্লাবের সদস্য জাফর উল্লাহর উপস্থাপনায় মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন কদমতলী ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী। এরপর রওশন মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব মোহাম্মদ ইসমাইল হানাফি এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব কাজী শিহাব উদ্দিন ইসলামিক আলোচনা ও ওয়াজ নসিহত করেন। সবশেষে চট্টগ্রামের প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ নূরী সাহেব ইসলাম ও নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তব্যে তাঁরা সকলেই ইসলাম ধর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ইসলাম পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ও নবী মুহাম্মাদ পৃথিবীর শ্রেষ্ঠ মানব। দুনিয়া ও আখেরাতে সুস্থ সুন্দর জীবন গড়তে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবন পরিচালনার কোন বিকল্প নেই। মাহফিলে বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া সহ দেশের শান্তি সুরক্ষার জন্য দোয়া করা হয়।

বক্তব্য শেষে মিলাদ মাহফিলে উপস্থিত মেহমানদের মাঝে মিষ্টান্ন (ফিরনী) বিতরণ করা হয় এবং ভোর সকালে এলাকাবাসী ও গরীব অসহায়দের মাঝে তবরুক বিতরণের উদ্দেশ্যে দুটি গরু জবাই করা হয়।

মাংস কাটার ছবি

এছাড়াও বাদে জোহর কদমতলী রওশন মসজিদে মুসল্লী ও এলাকার দুঃস্থ গরীবদের জন্য বাড়তি তবরুকের আয়োজন করা হয়েছে। যা জোহরের পর বিতরণ করা হবে।

তবরুক বিতরণের ছবি

রান্নাবান্নার যাবতীয় কাজে নিয়োজিত ছিলেন চট্টগ্রামের অন্যতম সুপরিচিত বাবুর্চি হিরু।

রান্নার ছবি

উল্লেখ্য, কদমতলী ওয়েলফেয়ার ক্লাব একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। রওশন মসজিদ সংলগ্ন এলাকার কিশোর ও যুব সমাজের সমন্বয়ে গঠিত এই সংগঠনের এমন একটি আয়োজন দেখে এলাকাবাসী সহ সকলে বেশ আনন্দিত ও উৎসুক। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) আয়োজন উপলক্ষে ক্লাবের সদস্যরা নিজ নিজ অর্থায়নের দ্বারা প্রাথমিকভাবে একটি তহবিল গঠন করেন। যা শুরুতে স্বল্প হলেও পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে কদমতলী ওয়েলফেয়ার ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতা দেখে সমস্ত এলাকাবাসী সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তহবিল বৃদ্ধিতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজিত আজিমুশশান নুরানি মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, ব্যারিস্টার ফয়সাল চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠান আয়োজনে শুরু হতে সার্বিক সহযোগিতায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন এলাকার মুরব্বি ও মতিয়ারপুল কমিটির সর্দ্দার আলহাজ্ব মেহেদী হোসেন।

কদমতলী ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে অন্যান্যদের মধ্যে বিশেষ দায়িত্ব পালন করেন মাহফিল উদযাপন কমিটির উপদেষ্টা মঞ্জুর হোসেন মঞ্জু, লোকমান হোসেন বাবুল, মোশারফ হোসেন, মোহাম্মদ ওসমান, হাজ্বী জসিম, আহবায়ক কামাল হোসেন, যুগ্ন আহবায়ক- মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ইফতেখার ইফতি, ফয়সাল আহমেদ, বাদশা, খোকন, সদস্য সচিব ফায়সল অভি, সদস্য-আফজাল আহমেদ, বাপ্পি, মোরশেদ, ফাহাদ রামি, শাকিল আহমেদ, তানভীর, সামির আলী, সাইফুল ইসলাম, জিয়া, রিয়াজ, সামিন, এহসান, শাজেদ সহ প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর