চুনারুঘাটে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৬তম শাখা উদ্বোধন

হবিগঞ্জ চুনারুঘাটে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৬৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) শহরের বাল্লা রোডস্থ নিরঞ্জন সিটি মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল খালেক খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পর্ষদ কমিটির নির্বাহী চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার, ব্যাংকের এডিশনাল ম্যানেজার মোঃ জাপর আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ আবুল কাশেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, চুনারুঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সামাদ মাষ্ঠার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরঞ্জন সিটির ব্যবস্থাপক বাবু সজল দাশ এবং এতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আহমেদ মুক্তাদির।

আলোচনা সভা শেষে ফিতা কেটে ব্যাংকের শাখা উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর