উত্তরের হাওয়ায় কাবু সারাদেশ, পোশাকের বাজারে গরম

উত্তরের শিরশিরে হাওয়ায় কাবু সারা দেশ। পৌষের শুরুতে শীতের কাঁপুনিতে এভাবে নাকাল হতে হবে দুদিন আগেও এমনটা আঁচ করতে পারেননি কেউই। কিন্তু বুধবার সকাল থেকে শিরশির বাতাসে রাজধানীতেও যেন শীত এখন জেঁকে বসেছে।

এদিকে নগরজুড়ে শীতের তীব্রতা বাড়ায় শীতের কাপড়ের বাজারও এখন বেশ গরম। অফিস বা বাসা বাড়িতে শীতের তীব্রতা কম মনে হলেও বাইরে কিন্তু বেজায় ঠান্ডা। বাধ্য হয়েই অনেকে ছুটছেন গরম কাপড়ের দোকানে। দোকানীরাও সুযোগ বুঝে চড়া দাম হাঁকাচ্ছেন।

রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তান, মালিবাগ, মৌচাক, রামপুরা, নিউমার্কেট এলাকায় নির্দিষ্ট মার্কেটগুলো ছাড়াও ফুটপাতেও জমে উঠেছে শীতের পোশাকের জমজমাট বাজার। বিক্রিও বেড়েছে প্রচুর।

মতিঝিলে ফুটপাতের উপরে সোয়েটারের পসরা সাজিয়ে বসেছেন কালাম শেখ। তিনি জানান, গত এক সপ্তাহে যতটা বিক্রি করেছি সেই তুলনায় আজ একদিনেই বেশি বিক্রি হয়েছে। শীত আরো বাড়লে তার মতো অন্যান্য ব্যবসায়ীরাও লাভবান হতে পারবেন বলে তার আশা।

লিয়াকত আলী নামে এক ক্রেতা জানান অন্য দিনের তুলনায় আজ সকাল থেকেই অনেক শীত। যদিও ইচ্ছে ছিল আমার কয়েক দিন পরে শীতের কাপড় কিনবো কিন্তু আজকের শীতের তীবতা দেখে আর দেরি করলাম না। আমার নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জন্যও গরম কাপড় কিনতে আসলাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর