নতুন নেটওয়ার্ক অবকাঠামো বসাতে এক মাসের জন্য ইন্টারনেট সমস্যায় পড়তে যাচ্ছে জাতীয় সংসদ ভবন। ২০ ডিসেম্বর থেকে এই কাজ শুরু হবে। সংকট সমাধানে এক মাস সময় লাগতে পারে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার সংসদ সচিবালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আশীফ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সংসদের বিভিন্ন স্থানে নতুন নেটওয়ার্ক অবকাঠামো বসানোর কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পুরাতন নেটওয়ার্ক থেকে নতুন নেটওয়ার্কে মাইগ্রেশনের জন্য ২০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট, ফাইল শেয়ারসহ বিভিন্ন নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিস প্রদানে বিঘ্ন ঘটবে। এই নেটওয়ার্ক মাইগ্রেশনকালে জাতীয় সংসদের সব কার্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বার্তা বাজার/এম.সি