ঝিানাইগাতীতে ইজিবাইকের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাগলারমুখ মোড় এলাকায় ১৮ ডিসেম্বর বুধবার সকাল ৯টার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় নিপা বেগম (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী নিপা ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা পূর্বপাড়া গ্রামের জনৈক নজরুল ইসলামের কন্যা এবং পাগলারমুখ হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী-শেরপুর সড়কের পাগলারমুখ মোড় বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিক্ষার্থী নিপাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক নিপাকে মৃত বলে ঘোষণা করেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল কবির শিক্ষার্থী নিপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এমন অকাল মৃত্যুর ঘটনায় নিপার পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে এক শোকের ছায়া নেমে আসে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর