মাদক সেবনের প্রস্তুতিকালে ম্যাজিষ্ট্রেট দেখে বন্ধুকে রেখে পালাল যুবক

ঠাকুরগাঁও পৌরসভার সেনুয়া ব্রীজ এলাকার অপরপ্রান্তে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল দুই বন্ধু। অন্যপ্রান্ত থেকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটের গাড়ী আসা দেখে বন্ধুকে রেখেই পালিয়েছে আরেক বন্ধু।

বুধবার বিকাল সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে। পালানোর সময় অপর বন্ধু আশরাফুল ইসলাম (২৫) নামে এক যুবককে মাদকসহ আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম ওই এলাকার বাসেত আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করে বলেন, পৌরসভার ওই এলাকা মাদক গ্রহণের স্পটে পরিণত করেছে মাদকসেবীরা। আমরা ওই এলাকার অভিযান পরিচালনা করাকালীন আশরাফুলকে ফেলে পালিয়ে যায় তার বন্ধু। আমরা ধাওয়া করে আশরাফুলকে আটক করি। তার নিকট থেকে গাজা উদ্ধার করা হয় এবং তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলে পাঠানো হয়েছে। এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর