সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধায় ঢাকা থেকে তাকেসহ সুমাইয়া শিমু নামের এক নারীকে গ্রেফতার করা হয় বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ।
তার বিরুদ্ধে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই, বেআইনি অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্ণোগ্রাফি মামলাসহ চারটি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের চার লাখ টাকা। তার সাথে গ্রেফতার করা হয়েছে সুমাইয়া শিমু নামের এক নারীকে। সাদিকুর তাকে ব্যবহার কর ব্লাকমেইল করতো বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দি পুলিশের পরিদর্শক হারান চন্দ্র জানান, সাদিক প্রায় তিন সপ্তাহ ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে তাকে সাদিকুর ও শিমুকে ঢাকা থেকে গ্রেফতারের পর বুধবার সাত দিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই হয়। এই ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড সাদিকুরের দুই সহযৌগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। এর পর থেকে সে ছিল পলাতক। সংগঠনের শৃংখলা বিরোধী কাজের সাথে জড়িত থাকার দায়ে সৈয়দ সাদিকুরকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়। তার বিরুদ্ধে দুই জনপ্রতিনিধিসহ কয়েকজন নারীর সাথে অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস