অনুমোদনহীন ও মান সম্মত ঔষধ তৈরী না করায় ইউনিফিল ফার্মাসিউটিক্যালস নামে একটি ইউনানী ঔষধ তৈরীর প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (বুধবার) বিকেলে পাবনা শহরের খেয়াঘাট রোডে র্যাবের একটি দল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায় তারা গোপন খবরে জানতে পারেন, ইউনিফিল ফার্মাসিউটিক্যালস ঔষধ কোম্পানীতে অনুমোদনহীন ও মানসম্মত নয় এমন
ঔষধ তৈরী করে বাজার জাত করছে।
সেখানে গিয়ে তারা ১৭টি ঔষধের মধ্যে ৩টির কোন কাগজপত্র না থাকায় এবং বাকিগুলো মানসম্মতভাবে তৈরী না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত উক্ত প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা ও মালিক শরিফুল ইসলাম শরিফকে ৭দিনের কারাদন্ড অনাদায়ে আরো ৩দিনের কারাদন্ড প্রদান করেন। সেখানে অনুমোদনহীন ঔষধ ধ্বংস করেন এবং মানহীন ঔষধগুলো
পরিক্ষার জন্য সংগ্রহ করেন। ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে
দেন।
এসময় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদিপ্ত রায় দীপন ও র্যাবের সহকারী পুলিশ সুপার আমিনুল কবির ফুয়াদ।
বার্তা বাজার / ডব্লিও.এস