বিক্ষোভে উত্তাল ভারতে যাচ্ছেন জেমস

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংসদে পাস হওয়ার পর বিক্ষোভে উত্তাল ভারত। এই আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এরই মধ্যে ১৯-২২ ডিসেম্বর দমদমের সেন্ট মেরি’স স্কুল মাঠে বসছে ৪ দিন ব্যাপী দমদম সংগীত মেলা। ২২ ডিসেম্বর দমদম সংগীত মেলার মঞ্চ মাতাবেন জেমস। অশান্ত ভারতের সংগীতপ্রেমীদের গান শুনাতে ভারতে যাবেন তিনি।

অনুষ্ঠানের আয়োজকরা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন ২২ ডিসেম্বর দমদম সংগীত মেলায় মঞ্চ মাতাতে আসবেন জেমস।

বিষয়টি নিয়ে জেমসেন ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বর্তমানে ভারতে এখন যা পরিস্থিতি তাতে অনুষ্ঠান হবে কিনা কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে অনুষ্ঠান হলে এই আয়োজনে উপস্থিত থাকবেন জেমস ভাই।’

জানা গেছে, এবারের আয়োজনের উপস্থাপনা করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর