সিরাজদিখানে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

সিরাজদিখান উপজেলার সৈয়দপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি উদ্ভোধন করা হয়। নিমতলা ইসলামী ব্যাংক শাখার শাখা প্রধান মো. আব্দুল আলীম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সাউথ ঢাকা জোনের প্রধান আবু সাইদ মো. ইদ্রীস।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন হাদি, বিশিষ্ট ব্যাবসায়ী সাজেদুল হক প্রিন্স, রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হোসেন আলী খান, অঙ্গীকারের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শান্ত, ইসলামপুর কামলি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ.বি.এম. মহিউদ্দিন হুসাইনী, সৈয়দপুর জামি’আ এমদাদিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা বশীর আহমেদ, সৈয়দপুর জামি’আ ইসলামীয়া হালিমিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওঃ ওবাইদুল্লাহ্ কাসেমী, নয়াগাও কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওঃ আবু শাহাদাৎ হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য ইয়াকুব, ১নং ওয়ার্ড সদস্য তৈয়ব আলী মৃধাসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর