স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্র পরিনত হতো। তিনি আরো বলেন, দুধে কোন প্রকার ভেজাল মেশানো যাবেনা। এজন্য উৎপাদনকারীদের সতর্ক থাকতে হবে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, মিল্ক ইউনিয়নের ব্যবস্পনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমূখ।
বার্তাবাজার/এমকে