টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের আদালতের নির্দেশ অমান্য করে পারিবারিক কবরস্থানের উপর দিয়ে সরকারি রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মো: আজম সরদার এ ব্যাপারে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে। এ ছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা যায়, কুশলি ইউনিয়ন পরিষদের পুর্ব পার্শের ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ দিয়ে কুশলী দক্ষিন পাড়ার মো: আজম সরদারের পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক কবরস্থানের মধ্যে দিয়ে ইউপি সদস্য আবেদা বেগম নিজ উদ্দোগে রাস্তা নির্মান করছেন। ওই রাস্তাটি নির্মান হলে পারিবারিক কবরস্থান, কৃষিজমিসহ অনেক জমির ক্ষতি হবে বলে ওই আবেদনে পত্রে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মো: আজম সরদারের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, কুশলি ইউনিয়নের মহিলা মেম্বার আবেদা বেগম পারিবারিক শত্রুতার জের ধরে আমার কুশলি মৌজার বিআরএস ৭৭৩ নং খতিয়ানের ২১০২, ২১০১, ২০৯৯, ২১০০, ২১৬০, ২০৯৮, ২১০৪, ২৭৬৮, ২৮২৯, ২৮৯৯, ২৯৩৩, ২৯৯৩ মোট ১৩টি দাগের ২.৪৭ একর জমির মধ্যে দিয়ে আমার পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক কবরস্থানের মধ্যে দিয়ে নতুন রাস্তা নির্মান করছে। এত করে আমার ওই সম্পত্তিতে থাকা বড় বড় গাছ কেটে ফেলেছে।

তিনি আরো বলেন, ইউপি সদস্য আবেদা বেগম সম্পুর্ন খামখেয়ালি ও গায়ের জোরে ওই রাস্তা নির্মান করছেন। আমি আদালতে মামলা করলেও তিনি আদালতের কোন নির্দেশ মানছেন না। তবে ওই রাস্তা নির্মান করাকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ইউপি সদস্য আবেদা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি সাংবাদিকদের সাথে কথা বলতে ইচ্ছুক না আপনাদের কোন কিছু জানার থাকলে আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। চেয়ারম্যান ও উপরের চাপে আমি ওই রাস্তা নির্মান করছি। তবে আদালতে মামলার বিষয়টি তিনি স্বীকার করেন।

এ ব্যাপারে কুশলি ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তা নির্মান নিয়ে আদালতে মামলা হয়েছে সে ব্যাপারে আমি কিছুই জানি না। বিষয়টা আমি অবশ্যই দেখবো। তবে জনগন যদি তাদের জায়গা না দেয় তবে ওখানে রাস্তা নির্মান করা হবে না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর