কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ী নির্মান করতে গিয়ে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে পিটিয়ে আহত করেছে দুস্কৃতকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়ন নন্দিরচর গ্রামে সৌদি প্রবাসী মোঃ আব্দুস ছাত্তার নিজ জায়গায় বাড়ি নির্মার করে আসছিল তার কাছে একই গ্রামের আব্দুল হকের ছেলে আবু হানিফ (২৫) একাধীকবার চাঁদা দাবী করে।
প্রবাসী ছাত্তার চাাঁদা দিতে অস্বিকার করায় গত ৯ ডিসেম্বর বিকালে কাঁঠালিয়া নদী থেকে গোসল করে বাড়ী ফেরার পথে নন্দির চর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছলে আবু হানিফ,ইয়াছিনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন পরিকল্পিতভাবে পিছন থেকে ছাত্তারে উপর অতর্কিত হামলা চালায় এবং ছাত্তারের পায়ে লোহার রড পিটিয়ে মারাত্নক আহত করে।
তখন ছাত্তারের সাথে থাকা আট বছরের ছেলে আরাফাত ডাক চিৎকার শুরু করে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুস্কৃতকারীরা পালিয়ে যায় এবং আহত ছাত্তারকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এঘটনা এলাকাবাসী মিমাংসা করে দিবে বলে জানা যায়।
বার্তাবাজার/এমকে