চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটুক করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে দামুড়হুদা মডেলা থানার ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(নিঃ)শেখ মাহাবুবুর রাহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা মোবারক পাড়া থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃত আসামীরা হলো- জেলার আলমডাঙ্গা উপজেলার আড়ামপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আহসান হাবিব (৩০) ও দামুড়হুদা উপজেলার দর্শনা পাঠানপাড়ার আঃ মালেকের ছেলে সামছুল ইসলাম(২৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মামলা প্রক্রিয়াধীন ছিলো।
বার্তাবাজার/এমকে