রাজাকার নয়, দালাল আইনে অভিযুক্তদের তালিকা দিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি প্রকাশিত রাজাকারদের আলোচিত তালিকা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে রাজাকার, আল-বদর, আল-শামসের তালিকা দেয়া হয়নি; দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে, রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন- এ তালিকা তারা করেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া তালিকাই তারা প্রকাশ করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর