রাজধানীর আব্দুল্লাহ্পুরে আসবাপত্র ভর্তি পিকআপভ্যানের ভেতরে ফেন্সিডিলসহ দুই জন আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্র্রেফতারকৃতরা হল, মিঠুন (২৫) ও আসারুল (২৬)।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ঢাকা- আশুলিয়া সড়কের আব্দুল্লাপুরের মাছ বাজারের সামনে থেকে আজ সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১ হাজার ১৫৬ বোতল ফিন্সিডিল, ১ হাজার ৪০টাকা, ২টি মোবাইল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
এ বিষেয়ে র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা চাপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে।
পরবর্তীতে ট্রাক/পিকাপভ্যানে করে রজধানীসহ সারাদেশের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। আর এই চক্রের মূল হোতা হল চাপাইনবাবগঞ্জের। তিনি বলেন, গ্রেফতারকৃত মিঠুন পেশায় একজন পিকআপ চালক। পিকআপে অন্য পণ্যের অন্ত:রালে বিশেষ কৌশলে রাজধানীতে মাদকের চালান নিয়ে আসত।
এতিপূর্বে ৮/১০ টি মাদকের চালান সরবরাহ করেছে বলেও সে স্বীকার করেছে। আর প্রতিটি চালানে সে ৩০ হাজার টাকা করে পেত। এর মধ্যে একটি মাদকের চালান করতে গিয়ে আগেও ধরা পরে তিন মাস কারাভোগ করেছে বলেও জানা যায়।
অপরদিকে আসারুল পেশায় একজন রাজমিস্ত্রী। সহজে বেশী টাকা আয় করতেই মাদক ব্যবসায় যুক্ত হয়েছে। সে চালান প্রতি ২০ হাজার টাকা করে পেত। ইতিপূর্বে ৭/৮ টি চালান সরবরাহ করেছে বলেও জানা যায়।
বার্তাবাজার/এমকে