কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুধবার (১৮ ডিসেম্বর) দুপর ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত চালিয়ে পরিবার পরিকল্পনার মাঠকর্মিকে উত্যাক্ত করার আপরাধে জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের আ: গনির ছেলে মো, হীরা মিয়া কে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক বছর কারাদণ্ড এবং একই এলাকার আবুল খায়ের এর ছেলে মেহেদী হাসান (২১) কে মাদক সেবনের অপরাধে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় ছয় মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, ভূক্তাভোগীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের আ: গনির ছেলে মো, হীরা মিয়াকে এক বছর কারাদণ্ড এবং একই এলাকার আবুল খায়ের এর ছেলে মেহেদীকে হাসান কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আসামীদের কে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/এমকে