হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে খেটে খাওয়া মানুষজন চরম দুভোর্গে পড়েছে।
হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।সন্ধ্যা না হতেই শীতের মাত্রা বেড়ে যায়। রাত যতই গভির হয় ততই শীত বাড়তে থাকে। শীতের হাত থেকে একটু রক্ষা পাওয়ার জন্য সকালে রাস্তার পাশে খর-কুটো জ্বালিয়ে মানুষজনকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
আজ বুধবার সকালে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ রহিদুল ইসলাম জানান, পঞ্চগড়ে তাপমাত্রা উঠা-নামা করছে। আজ বুধবার সকাল ৬ টায় ও সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।তবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।