পাবনায় হানাদার মুক্ত দিবস পালন ও বিজয় র‌্যালী

১৮ ডিসেম্বর পাবনা হানাদার মুক্ত দিবস। দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলায় প্রথমবারেরমত বিজয় র‌্যালী বেরকরে স্থানীয় মুক্তিযোদ্ধারা ও সাংস্কৃতিকর্মীরা।

সকাল সারে ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে জাতীয় ও মুক্তিযেদ্ধা সংসদের পতাকা, ব্যানার, প্লাকার্ড হাতেনিয়ে জয়বাংলা স্লোগানে বিজয় র‌্যালী করে মুক্তিযোদ্ধা, সাংস্কতিকর্মী ও স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিব সংগঠনের নেতা কর্মীরা।

ছবি- বার্তা বাজার

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ দূর্জয় পানায় পুস্পার্ঘ অর্পণ করেন। পুস্পার্ঘ অর্পনের পরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে সংক্ষিপ্ত স্মৃতিচারন বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুল রহিম পাকন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ মোমিনুর রহমান, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি আবুল কাশেম, নাট্যককর্মী মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর