গুলশানে মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ মার্চ রাত ৯টার দিকে রাজধানীর কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা এবং অন্যজন ঝুলন্ত অবস্থায় ছিলেন।

এ ঘটনায় বাদী হয়ে ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর