কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর নাইটং পাড়া সংলগ্ন নাফনদীর তীরে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে নদী নিবাস রেস্ট হাউজ সংলগ্ন নাফ নদীর তীরে অজ্ঞাত যুককের লাশ দেখতে পান স্থানীয়রা। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ হবে।
প্রত্যক্ষদর্শীদের ধারনা আনুমানিক ৩ দিন আগেই হত্যার পর লাশটি পানিতে ফেলে দিয়েছে। লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে রিপোর্ট লিখা পর্যন্ত লাশটি নদীর তীরে পড়ে রয়েছে এবং লাশের কোন পরিচয় সনাক্ত করা যায়নি।
এব্যাপারে জানতে ফোনে যোগাযোগ স্থাপন সম্ভব না হওয়ায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
বার্তাবাজার/এমকে