আজ ১৮ ডিসেম্বর পাবনা মুক্ত দিবস

আজ ১৮ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টর পাবনা হানাদার মুক্ত দিবস। একাত্তর সালে ১৬ ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হলেও পাবনা হানাদার মুক্ত হয় এর দু’দিন পর।

১৮ ডিসেম্বর পাবনার দামাল মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে কালেক্টরেট ভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে পাবনাকে শত্রুমুক্ত করেন।

মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ত্রিমুখী পজিশন নিয়ে ব্যাপক হামলা চালায়। দুইদিন একটানা তুমুল যুদ্ধের পর পাক বাহিনী পাবনা ছেড়ে পালিয়ে গেলে ১৮ ডিসেম্বর পাবনা শত্রুমুক্ত হয়।

এদিনই মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে বিজয় মিছিল শেষে কালেক্টরেট ভবনে স্বাধীনতার পতাকা উত্তোলনের মাধ্যমে পাবনাকে শত্রুমুক্ত ঘোষনা করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসেবে যুদ্ধের ২৮ বছর পর ১৯৯৮ সালে পাবনার তৎকালীন জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে ‘দূর্জয় পাবনা’ নামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মান করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর