রাঙ্গাবালীতে ইঞ্জিনে পেঁচিয়ে জেলের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলারের ইঞ্জিনে পেঁচিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো.বেল্লাল মাঝি (৫০)। তার বাড়ি উত্তর চরমোন্তাজ মোল্লা গ্রামে।

স্থানীয় জেলেরা বলেন, রাতে মাছ শিকারের ট্রলারের ইঞ্জিন চালু করে নদীতে রওনা হন বেল্লাল। পরে বেল্লাল পান খাবার জন্য সুপারির ছোবলা ইঞ্জিনের পাশ দিয়ে ফালানোর সময় ছিটকে ইঞ্জিনের ওপর পড়লে তাঁর গায়ে থাকা গামছা ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে তিনি মাথা, বুকে ও হাতে ক্রজের ভিতরে ডুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর