পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কে পরিবার

হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ কর্মকর্তার বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ কর্মকর্তার পরিবার। গত শুক্রবার রাতে বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকতার ভাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিলেট বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ইন্সপেক্টর রতন দেব নাথের গ্রামের বাড়ির খড়ের গাদায় গত শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে খড়ের গাদাটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়।

এর ৪ বছর আগে রতন দেব নাথের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। তখনও ডাকাতরা খড়ের গাদায় আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সম্প্রতি আবার খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনার পর থেকে রতন দেব নাথের পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় রতন দেবনাথের বড় ভাই অজুন দেবনাথ বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত তদন্ত করে তাদের বের করে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর