মায়ের বিয়েতে উপস্থিত ছিল ছোট্ট আইরা। নতুন স্বামীসহ মা মধুচন্দ্রিমায় গেলে, আইরা চলে আসে বাবার কাছে। বাবা-মেয়ের মধ্যে দারুণ খুনসুটি, যা দেখা গেল সামাজিক মাধ্যমে।
কথাগুলো অভিনয় ও কণ্ঠশিল্পী তাহসান খান ও তার মেয়ে আইরা তাহরিম খানকে নিয়ে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একটি ভিডিও শেয়ার করেছেন তাহসান। যেখানে ছোট্ট তাহসানেরও দেখা মিলেছে।
ভিডিওতে দেখা যায়, আইরাকে একটি ছবি দেখাচ্ছেন তাহসান। সেটি ছিল তার শৈশবের। যেখানে তাহসান বসে আছেন বাবা-মার কোলে, তার বড় ভাই পেছনে দাঁড়িয়ে। আইরা অবশ্য চিনতে ভুল করেনি বাবাকে।
ভিডিতে দেখা যাচ্ছে, নিজেদের ছবি আইরাকে দেখাচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন কে কোনটা। তাহসান ছবির মানুষগুলোর দিকে আঙুল রেখে জিজ্ঞেস করছিলেন, আইরা বলছিল এটা দাদু, এটা দাদি। বড় চাচাকেও চিনতে পারল। সবশেষে কোলে বসা ব্যক্তিটি কে জানতে চাইলে আইরা বলে এটা তুমি।
বার্তাবাজার/কেএ