আর চাকরি করবেন না বাংলাদেশের বোলিং কোচ

চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি মোতাবেক আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার থাকার কথা। কিন্তু তার আগেই বিসিবির চাকরি ছেড়ে দিচ্ছেন বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তিনি বলেন, ‘তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডে চাকরির সুযোগ পেয়েছেন। আমাদের কাছে মেইলের মাধ্যমে অব্যাহতি চেয়েছেন। আমরা দু-এক দিনের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নেব তার ব্যাপারে।’

নির্দিষ্ট সময়ের আগে শার্ল ল্যাঙ্গাভেল্ট চুক্তি ভঙ্গ করে চলে যাওয়ায় কোনো জরিমানা করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে আকরাম খান জানান, এ বিষয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন জানাবেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর