বন্দরে আজহারীর ওয়াজ মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি

নারায়ণগঞ্জের বন্দরে মাওলানা মিজানুর রহমান আজহারীর আগমন ঠেকাতে ও ওয়াজ মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বন্দর এলাকাবাসীর পক্ষে মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল কাদরী স্মারকলিপি পেশ করেন। স্বাধীনতাবিরোধী সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় এবং ইসলামী বিষয়াবলীর অপব্যাখ্যা প্রদান করায় মিজানুর রহমান আজহারীকে বন্দরে আগমনের নিষিদ্ধের দাবি জানিয়ে বন্দর থানাসহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়।

মাওলানা তামিম বিল্লাহ বলেন, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মৌলভী মিজানুর রহমান আজহারী বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় ওয়াজ মাহফিলে আসার কথা রয়েছে।

তিনি ইতিপূর্বে সরকারবিরোধী বক্তব্যসহ সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও কক্সবাজার জেলায় সরকারিভাবে নিষিদ্ধ হয়েছেন।

তিনি বলেন, শান্তিপ্রিয় এলাকাবাসী ও স্বাধীনতার পক্ষের জনগণ উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী মৌলভী মিজানুর রহমান আজহারীকে উক্ত মাহফিলে নিষিদ্ধ করতে প্রশাসনের কাছে আবেদন করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর