কক্সবাজারে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে তাঁর প্রেমিক। নিহত কিশোরীর নাম আয়েশা বেগম (১৪। মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকাল ৫টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের থোইাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর পরই হত্যাকারী তরুণ মুফিজুর রহমান (১৭) নিজে নিজের শরিরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে।পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এরা দুজন সম্পর্কে মামাত-ফুপাত ভাই-বোন।
স্হানীয়রা জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিছুদিন আগে তাদের দু’জনের সম্পর্কে টানাপোড়েন চলছিল, এর জেরে ছেলেটি ক্ষীপ্ত হয়ে প্রেমিকা আয়েশা বেগমের বাড়িতে প্রবেশ করে তাঁকে জবাই করে হত্যা করে।তাঁদের বাড়ি থেকে বের হয়ে উঠানে এসে নিজেই নিজের উপর চুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্হলে পৌঁছে নিহত কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।এবং মুমূর্ষু অবস্হায় ছেলেটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস