চাপরাশিরহাট বাজার পরিচালনা কমিটিতে রবেন্স সাধারণ সম্পাদক নির্বাচিত

অবশেষে বহুল প্রতিক্ষিত তারুন্যের জয় হল। নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশ্রাফ ট্রেডার্সের কর্ণধার ও সাবেক ছাত্রলীগ নেতা আশ্রাফ হোসেন রবেন্স।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, চাপরাশিরহাট বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মোতালেব পিংকন।

তিনি জানান, চাপরাশিরহাট পূর্ব বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২০১৯ এ সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী মানোনয়নপত্র সংগ্রহ করে। সোমবার (১৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.কামাল উদ্দিন দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র প্রত্যাহার করায় তার প্রতিদ্বন্ধী প্রার্থী আশ্রাফ হোসেন রবেন্স বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ( ৬ জানুয়ারি ) আনুষ্ঠানিকভাবে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে।

জানা যায়, সমিতিতে মোট সদস্য সংখ্যা ৪৫০ জন। উল্লেখ্য, আশ্রাফ হোসেন রবেন্স দীর্ঘদিন চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর