নীলফামারীতে আজ (১৭ ডিসেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে গরীব, অসহায়, দুঃস্থ ও শীতার্থ মানুষের মাঝে পাঁচশত কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
জেলা পুনাক সভাপতি ডা. তৌহিদা আক্তারের সভাপতিত্বে পুনাকের সাধারণ সম্পাদক নাদিরা আক্তার জাহান, সদস্য জিনিয়া সানজিদা আজাদ, সিমন্তি সাহা, প্রিয়াংকা পাল, সিরাজুম মুনিরাসহ সংগঠনের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) জেলা সাধারণ সম্পাদক নাদিরা আক্তার জাহান জানান, পুনাক জেলা শাখার উদ্যোগে এবং জেলা পুলিশের সার্বিক সহযোগীতায় জেলার সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্ত পাঁচশত মানুষের মাঝে একটি করে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। প্রতি বছর জেলা পুলিশের সহযোগিতায় পুনাক সদরের ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্থ মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডব্লিও.এস