ভিপি নুরকে দেখতে ঢামেকে বিএনপির যুগ্ম মহাসচিব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

মঙ্গলবার সন্ধ্যায় নুরকে দেখতে সোহেল ঢামেকে যান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, সন্ধ্যায় ডাকসুর ভিপি নুরুল হকের শারীরিক খোঁজ-খবর নিতে ঢামেকে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল।

ভারতে বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনরতদের প্রতি সংহতি জানাতে সমাবেশের আয়োজন করা হয়।

এতে নুরসহ সমাবেশের আয়োজকদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। হামলায় নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর