বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে ফজর আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামে ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফজর আলী বেটখৈর গ্রামের ময়েজ উদ্দীন মন্ডলের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ফজর আলী। পরদিন সকালে বাড়ির পাশে ফসলি জমির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান,জমির মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস