উন্নয়নের মহাযাত্রা চলমান রাখতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হবে :শামসুল হক টুকু

সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, দেশের উন্নয়নের অন্যতম বাধা মাদক। মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের নয়, পরিবার সমাজ ও দেশ ধবংস করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করবে যুবসমাজ। কাজেই দেশের উন্নয়নের মহাযাত্রা চলমান রাখতে ও সুস্থ জাতি গঠনে যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তা সফল করতেই হবে।

মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উৎসর্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, সচিব জামাল উদ্দিন আহমেদ বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশে^র বিষ্ময়ে পরিনত হলেও মাদক আমাদের বাধাগ্রস্ত করছে। দেশের প্রায় ৭০লাখ মাদকাসক্ত ঘুনে ধরার মত দেশকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। দেশের সকল শ্রেণিপেশার মানুষ সম্মিলিতভাবে এটা রোধ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন মাদক দ্রব্য স্থানীয় সরকার উপপরিচালক আফরোজা আখতার, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, সঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, নাট্য ব্যক্তিত্ব শিিহদুল আলম সাচ্চু, অধ্যক্ষ নজরুল ইসলাম, উৎসর্গের সম্পাদক তানজিলা আখতার,সাঁথিয়া প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর