রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম: যে ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

প্রকাশিত রাজাকারের তালিকায় ভুলভাবে কারও নাম এসে থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের তালিকা থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো ‘রাজাকার, আল-বদর,আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী তালিকা বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।  এতে

বলা হয়, গত ১৫ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা থেকে যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।

ছবি: সংগৃহীত

অভিযোগ পাওয়া গেছে, এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারও নাম এসে থাকে, আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই অন্তে তার/তাদের নাম এ তালিকা থেকে বাদ দেয়া হবে। অনিচ্ছকৃত ভুলের জন্য মন্ত্রণালয়ের তরফে দুঃখ প্রকাশ করা হয় সিনিয়র তথ্য অফিসার সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে।।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর