গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল জুবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থীরা।
আজ ১৭ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিভাগের সামনে চেয়ারম্যান অপসারণের দাবিতে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, তাদের আন্দোলনের কারণগুলোর মধ্যে অন্যতম অন্যায় ভাবে বিভিন্ন শোকজ প্রদান করা, শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ এবং সেচ্ছাচারিতা, ব্যাক্তিগত কারণে মানসিক ও প্রসাশনিক ভাবে হয়রানি, পরীক্ষার ফলাফল প্রকাশে অনিহা এবং ফলাফলের উপর ব্যাক্তিগত প্রভাব খাটানো, ল্যাব থাকা সত্ত্বেও ল্যাবে যেতে বাধা দেওয়া। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের যতদিন পর্যন্ত পদত্যাগ করবে না, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। তারা আরো বলেন, আন্দোলনকারীদের এই ইস্যুকে কেন্দ্র করে কোন প্রকার শারীরিক বা মানসিক ভাবে হেনস্থার মুখোমুখি না হয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে প্রসাশনকে।
এদিকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের এ ব্যাপারে বলেন, “পরীক্ষার হল থেকে আন্দোলনটির সূত্রপাত ঘটে। এক সেট প্রশ্ন কমন না পরায় একজন শিক্ষার্থী পরীক্ষকের সাথে খারাপ আচরণ করে এবং গুটি সংখ্যাক শিক্ষার্থীর উস্কানিতে এটি আন্দোলনে রূপান্তরিত হয়।”
তিনি আরও জানান, “আন্দোলনের প্রেক্ষাপটে আমরা শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনতে গিয়েছিলাম কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করে। বেশ কয়েকবার তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোন ধরনের কথা বলতে রাজি হয়নি এবং তারা বলেছে তারা তাদের লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করবে।”
বার্তা বাজার / ডব্লিও.এস