কক্সবাজারের রামুতে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার পেঁচার দ্বীপ এলাকার মারমেইড বিচ রিসোর্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগের ভাই শামিমুল হক স্যামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রামু থানার ওসি আবুল খায়ের জানান, রোববার মারমেইড বিচ রিসোর্টে ওঠেন এক অস্ট্রেলিয়ান নারী। রাতে ঘুমানোর সময় রিসোর্টের মালিকের ভাই স্যামসহ দুইজন কটেজে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারী ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এছাড়া ধর্ষণচেষ্টার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়।
ওসি আরো জানান, ধর্ষনচেষ্টার সময় ধস্তাধস্তিতে ওই নারী আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এম.সি