বশেমুরবিপ্রবিতে শিক্ষককে হুমকি দেয়া শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার

গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এটিই বিভাগের শিক্ষার্থী অলি উল্লাহকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অর্থনীতি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক খসরুল আলমকে ফোন কলের মাধ্যমে নোংরা ভাষায় গালাগালি এবং হত্যার হুমকি দেয় বিশ্ববিদ্যালয়ে ইটিই বিভাগের শিক্ষার্থী অলি উল্লাহ। ২য় পর্যায় হুমকি দিলে ভিসি এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগন লাউডস্পিকার এর মাধ্যমে সব শুনতে পান।

পরবর্তীতে সহকারী অধ্যাপক খসরুল আলম প্রশাসন বরার শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আবেদন করেন।

১৭ ডিসেম্বর রোজ মঙ্গলবার শৃঙ্খলা বোর্ডের সভায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে বলা হয় ইটিই বিভাগের শিক্ষার্থী এস এম অলি উল্লাহ, আইডি ২০১২১২০২০৫৮ কর্তৃক অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরুল আলমকে হুমকির প্রদান বিষয়ে শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রনীত শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে আজীবন (স্থায়ীভাবে) বহিষ্কার করা হল এবং অতিবিলম্বে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হল।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর